Lrc Player

Title_101||টাইটেল:১০১||Raihan_Rahee

Raihan Rahee
[02:51.53]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.11] আমায় ভুলে যাওয়া সহজ নয়

[00:04.62] যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা

[00:13.61] কিংবা জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা

[00:21.61] আমাকে ছাড়া সবই-

[00:24.37] চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম

[00:28.86] কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম

[00:33.11] মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর

[00:38.68] বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট

[00:49.07] আমাকে ভুলে যাওয়া সহজ নয়

[00:51.27] যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে- মনে হয়,

[00:54.77] এসব নিত্যনতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে

[00:59.27] আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়

[01:04.27] আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়

[01:10.02] যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো, ভুলে যাওয়া সোজা নয়

[01:24.02] আমার ফটোকপি করা শিট

[01:26.03] আমার বাসের লাস্ট সিট

[01:28.02] আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাচ

[01:30.52] সায়ানোফাইটিক ইট

[01:32.53] আমার চিনি বেশি দেয়া চা

[01:34.02] আমার ফোনে যান্ত্রিক মা

[01:36.27] আমার পকেট বাঁচানো ডিম ভাজা ভাত

[01:39.02] মুখে হাসি বুকে ঘা

[01:40.77] আমার অমনোযোগী ক্লাসরুম

[01:42.52] আমার মগজে নষ্ট ধুম

[01:44.52] আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার

[01:47.52] লাশের মোড়কে ঘুম

[01:49.02] আমার প্রেমে ডুবে থাকা নারী

[01:50.77] আমার বুমেরাং আহাজারি

[01:52.78] আমার ফেলে আসা তাজা কাজলের চোখ

[01:55.77] কবিতার মহামারী

[01:57.27] আমার বর্ষার ভাঙা ছাতা

[01:59.28] আমার পেইজ শেষ হওয়া খাতা

[02:01.52] আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া

[02:04.27] শিমুলের ঝরা পাতা

[02:05.77] আমার সাধুর আসরে গান

[02:07.77] আমার জোড়াতালি দেয়া প্রাণ

[02:10.02] আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর

[02:12.88] মিছিলের অভিযান

[02:14.38] আমার কলমের কালি শেষ

[02:16.14] আমার স্বজাতি আমার দেশ

[02:18.39] আমার বুদ্ধিজীবীতার ভাঙা রেকর্ডার

[02:21.13] অস্থির জম্পেশ

[02:22.89] আমার পিংক ফ্লয়েডের সলো

[02:25.13] আমার মেঘদলও খুব ভালো

[02:27.13] আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন

[02:29.65] সব হাসিমুখে ছিলো

[02:31.39] আমার ধূলাবালি জমা বই

[02:33.38] আমার বন্ধুরা সব কই

[02:35.39] আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর

[02:37.89] রাতের আড়ালে রই।আমার ধূলাবালি জমা বই

[02:42.22] আমার বন্ধুরা সব কই

[02:44.22] আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর

[02:46.97] রাতের আড়ালে রই।।