Oniket Prantor
[00:28.00] তবুও এই দেয়ালের শরীরে- যত ছেঁড়া রঙ, ধুয়ে যাওয়া মানুষ,
[00:34.00] পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো- রঙ
[00:42.00] আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
[00:49.00] তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে
[00:56.00] দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
[01:04.00] বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…
[01:21.00] দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে এসে ভয়।
[01:24.00] তবুও এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায়
[01:39.00] আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
[01:45.00] ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?
[01:53.00] তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
[00:00.00] [02:00.00রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে…
[02:09.00] দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে
[02:18.00] মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ…
[02:33.00] শূন্যতার অবচেতন
[02:41.00] বিঁধে আছি সময়ের
[02:53.00] তবু এই দুটি কাঁটাতার এ
[02:58.00] শহরের মত করে ভিড়ে ভরে গেছে ঘুম আমার
[03:07.00] অচেতন কখন বেওয়ারিশ
[03:12.00] মাটির কাছে এসে
[03:16.00] সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
[04:05.00] তবুও এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
[04:12.00] শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
[04:19.00] তোমার চোখের মাঝে দূরের একা পথ
[04:26.00] এখানে ভাঙে না দুটো দেশে
[04:36.00] মেঘের দূরপথ ভেঙে
[04:39.00] বুকের গভীর অন্ধকারে
[04:43.00] আলোর নির্বাসন স্মৃতির মতন
[04:49.00] অবিকল স্বপ্নঘর বাঁধা
[04:53.00] স্মৃতির অন্ধ নির্জনে
[04:56.00] সময় থেমে থাকে অনাগত
[05:02.00] যুদ্ধের
[05:05.00] বিপরীতে।
[05:15.00] এখানে সরণির লেখা নেই নাম
[05:19.00] কোন শহীদ স্মারকে
[05:22.00] তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
[05:29.00] জানালায় ঝুলে থাকে না
[05:35.00] তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
[05:42.00] এখানের
[05:45.00] নির্জন
[05:48.00] অনিকেত
[05:52.00] প্রান্তর...
[08:06.00] তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর-
[08:15.00] ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে আলো আর অন্ধকার তোমার
[08:36.00] তোমার দেয়ালে কত লেখা
[08:42.00] মানুষের দেয়ালে দেয়ালে
[08:47.00] বেঁড়ে ওঠে কাঁটাতার
[08:52.00] এখানে এ
[08:56.00] মহান
[09:00.00] মানচিত্রের
[09:05.00] ভাগাড়।
[09:12.00] তোমার শূন্যঘরে ভরা স্মৃতি
[09:21.00] জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী।
[09:31.00] জানালার বাইরে ভেসে গেছে
[09:36.00] দূরের আকাশ
[09:47.00] কাঁটাতারে
[09:56.00] বিঁধে আছো
[10:03.00] ছেঁড়া আকাশের মত
[10:13.00] তুমি.
[11:47.00] তোমার স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা নষ্ট করে
[11:54.00] নষ্ট করে তোমার জানালার বাইরে শূন্য আকাশ
[11:57.00] তবুও অনিকেত এই প্রান্তরে.
[12:05.00] এখানে এখনও শরতের
[12:08.00] প্রচুর বাতাসে সবুজের ঘ্রানে
[12:12.00] ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
[12:15.00] দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত…
[14:25.00] ভাঙা স্বপ্ন ঘুমের মত নেশাময় কত
[14:32.00] কত শিশু কত আলোর মশাল নিভে গেছে
[14:32.00] নিভে গেছে কত অচেনা ভয়।
[14:39.00] তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি
[14:45.00] মনে হয়
[14:49.00] তোমার জানালার বাইরে শূন্যে
[14:52.00] দূরের স্বপ্নঘর ঝুলে আছি
[14:56.00] নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর?
[15:07.00] -OUTRO-
