Utshorgo
[00:22.94] আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে
[00:31.07] তাকে কৃতজ্ঞতা জানাই,
[00:34.88] ♪
[00:35.38] সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো।
[00:42.93] যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাঁই
[00:50.50] তাকে কৃতজ্ঞতা জানাই,
[00:54.53] সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।
[01:03.12] ♪
[01:03.35] আমার সব অপূর্ণতাই যেন হয়
[01:10.45] আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।
[01:21.29] যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়
[01:29.13] যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত,
[01:37.25] জানি, তখনও সে আমার হবে না তবুও
[01:45.11] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।
[02:50.97] আজ কোনো অনুভূতির
[02:55.01] গভীরে যেতে চাই না আর কখনো,
[03:00.58] যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক।
[03:12.94] যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
[03:20.78] নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর,
[03:28.60] যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয় এক
[03:36.95] নির্ভুল সুরের জন্ম।
[03:45.02] তাকে আমার কাব্যে মেশাই
[03:49.29] যেন হয় এক বিশুদ্ধ গান,
[03:53.08] আমার এই গানই আজ উৎসর্গ হোক
[03:57.37] তার প্রতি আমার তীব্র ঘৃণা।
[04:09.46] তবু স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায়
[04:18.30] যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত,
[04:25.86] জানি তখনও কিছুই আমার হবে না তবুও
[04:34.18] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ।
