Ogni Kabbo
[00:31.31] হাঁটছি আমি নিষ্প্রাণ হয়ে কোনো অজানা গন্তব্যে
[00:46.74] আক্ষেপগুলো ফিরিয়ে নিলাম গোছানো ডায়রিতে
[01:01.86] বাস্তবতা মেনে নিয়েছি স্বপ্নের বিপরীতে
[01:17.42] স্বপ্নগুলো উঁকি দিয়ে যায় মনের বন্ধ জানালাতে
[01:31.00] আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে
[01:39.07] যেখানে ছিল না কোনো অভিনেতার অভিপ্রায়
[01:46.37] আমি ভেসে গেছি এই বাস্তবতার স্রোতে
[01:54.42] পাবেনা আর কখনো কুড়িয়ে আমায়
[02:38.21] ডাকছি আজ নীলিমার তিমির আভায়
[02:45.76] কেউ কি তোমরা দেখেছো আমায়
[02:53.31] স্মৃতিগুলো পুড়িয়ে দিলাম
[03:01.10] অভিমান আগুনে।
[03:08.63] নীরবতা সয়ে নিয়েছি কল্লোলের আগমনে,
[03:24.23] শব্দগুলো লিখে নিয়ে যায় কাব্যের অগ্নিশিখাতে
[03:37.56] আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে
[03:45.61] যেখানে ছিল না কোনো অভিনেতার অভিপ্রায়
[03:52.89] আমি ভেসে গেছি এই বাস্তবতার স্রোতে
[04:00.92] পাবেনা আর কখনো কুড়িয়ে আমায়
[05:15.34] আমি নিস্তব্ধ অবাক এই প্রহসনের অগ্নিকাব্যে
[05:30.90] তুমি সহস্রাধ্য নিথর সেই পরিচিত মৃত্যুর ছন্দে,
[05:45.23] তোমাদের সনেটের অক্ষরগুলিও আজো অগোছালো
[06:02.08] আমাদের মাত্রাবৃত্ত নিত্য এই অশ্রু আজ নিকষ কালো
[06:15.16] আমি হেরে গেছি এই বাস্তবতার মঞ্চে
[06:18.94] যেখানে ছিল না কোনো অভিনেতার অভিপ্রায়
[06:30.53] আমি ভেসে গেছি এই বাস্তবতার স্রোতে
[06:40.95] পাবেনা আর কখনো কুড়িয়ে আমায়
