Utshorgo Tasnif
[00:23.88] আমার সবটুকু বিশ্বাস
[00:27.92] যে দিয়েছে ভেঙ্গে
[00:31.45] তাকে কৃতজ্ঞতা জানাই
[00:35.47] সে দিয়েছে আমার
[00:39.78] অন্ধ চোখে আলো
[00:43.30] যার বিশালতার মাঝে
[00:47.07] আমি একটুকু পাই নি ঠাঁই
[00:51.09] তাকে কৃতজ্ঞতা জানাই
[00:55.11] সে যে দিয়েছে আমায়
[00:58.87] মহাশূন্যে আশ্রয়
[01:05.39] আমার সব অপূর্ণতাই যেন হয়
[01:10.92] আমার শূন্য পথের প্রতি
[01:14.94] শ্রেয়তম আশীর্বাদ
[01:21.96] যখন স্বর্গদ্বারে একা
[01:26.26] দাঁড়াবো তার অপেক্ষায়
[01:30.02] যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত
[01:37.80] জানি, তখনও সে আমার
[01:42.07] হবে না তবুও
[01:45.82] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত
[02:52.83] আজ কোনো অনুভূতির
[02:55.34] গভীরে যেতে চাই না আর কখনো
[03:01.12] যেখানে
[03:03.13] নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়
[03:06.89] একান্ত শোক।
[03:14.17] যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
[03:21.46] নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর
[03:29.52] যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়
[03:37.05] নির্ভুল সুরের জন্ম
[03:46.09] তাকে আমার কাব্যে মেশাই
[03:49.85] যেন হয় এক বিশুদ্ধ গান
[03:54.65] আমার এই গানই আজ উৎসর্গ হোক
[03:57.66] তার প্রতি আমার তীব্র ঘৃণা
[04:11.47] তবু স্বর্গদ্বারে একা
[04:14.99] থাকব তার অপেক্ষায়
[04:18.28] যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত
[04:26.33] জানি তখনও কিছুই আমার
[04:36.16] হবে না তবুও
[04:37.17] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ
