Lrc Player

Utshorgo __ Lofi Remake __ Tasnif __ Ahmed Shakib

Unknown artist
[04:52.20]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.34] তাকে কৃতজ্ঞতা জানাই,

[00:12.36] সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো।

[00:20.46] যার বিশালতার মাঝে আমি একটুকু পাই নি ঠাঁই

[00:24.52] তাকে কৃতজ্ঞতা জানাই,

[00:32.38] সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়।

[00:41.03] আমার সব অপূর্ণতাই যেন হয়

[00:49.13] আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।

[00:57.22] যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়

[01:08.84] যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত,

[01:17.00] জানি, তখনও সে আমার হবে না তবুও

[01:25.58] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত।

[02:02.08] আজ কোনো অনুভূতির

[02:05.40] গভীরে যেতে চাই না আর কখনো,

[02:10.98] যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক।

[02:22.87] যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি

[02:30.93] নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর,

[02:40.53] যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয় এক

[02:49.64] নির্ভুল সুরের জন্ম।

[02:57.73] তাকে আমার কাব্যে মেশাই

[03:02.08] যেন হয় এক বিশুদ্ধ গান,

[03:05.36] আমার এই গানই আজ উৎসর্গ হোক

[03:09.42] তার প্রতি আমার তীব্র ঘৃণা।

[03:21.77] তবু স্বর্গদ্বারে একা থাকব তার অপেক্ষায়

[03:31.13] যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত,

[03:39.22] জানি তখনও কিছুই আমার হবে না তবুও

[03:47.80] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ।