Sharmin
[00:01.71] ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
[00:03.73] আমার নামটি লিখো-- তোমার
[00:04.99] মনের মন্দিরে।
[00:07.50] আমার পরানে যে গান বাজিছে
[00:08.75] তাহার তালটি শিখো-- তোমার
[00:09.26] চরণমঞ্জীরে॥
[00:10.27] ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
[00:10.76] আমার মুখর পাখি-- তোমার
[00:11.26] প্রাসাদপ্রাঙ্গণে॥
[00:11.76] মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
[00:14.27] আমার হাতের রাখী-- তোমার
[00:16.54] কনককঙ্কণে॥
[00:17.04] আমার লতার একটি মুকুল
[00:17.54] ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
[00:18.05] অলকবন্ধনে।
[00:18.80] আমার স্মরণ শুভ-সিন্দুরে
[00:19.05] একটি বিন্দু এঁকো-- তোমার
[00:19.56] ললাটচন্দনে।
[00:20.06] আমার মনের মোহের মাধুরী
[00:20.56] মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার
[00:20.81] অঙ্গসৌরভে।
[00:21.31] আমার আকুল জীবনমরণ
[00:21.81] টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার
[00:22.06] অতুল গৌরবে॥
