Aniket Prantor
[00:27.44] তবু এই দেয়ালের শরীরে
[00:30.15] যত ছেড়া রং ধুয়ে যাওয়া মানুষ
[00:33.92] পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
[00:38.40] যত উদ্ভাসিত আলোর রং
[00:41.40] আকাশের মত অকস্মাৎ
[00:44.95] নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
[00:48.66] তার চোখের কাছাকাছি এসে কেনো পথ ভেঙ্গে...
[00:58.41] দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে
[01:03.92] বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
[01:24.67] তবু এইখানে আছে অবলীল হাওয়া
[01:28.17] জানালা বদ্ধ ঘরে আসে যায়
[01:31.67] দেয়াল ধরে বেড়ে উঠে মধ্যরাত
[01:35.18] তোমার ছায়ায় জমে এসে ভয়
[01:38.42] আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
[01:45.17] ভিতরে এখনকি নেই কাপুরুষ অন্ধকার একা
[01:52.91] তোমাকে ঘিরে পথ গুলো সব সরে যায়
[02:00.92] রাত্রির এই একা ঘর ঝুলে আছে শুন্যের কাঁটাতারে
[02:10.39] দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে
[02:16.92] বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
[02:53.04] তবু এই দুটি কাঁটাতারে, শহরের মত করে
[03:01.04] ভীরে ভরে গেছে ঘুম আমার
[03:06.31] অচেতন কখন বেওয়ারিশ মাটির কাছে এসে
[03:14.54] সময়কে এপিটাফ ভেবে হাটু গেড়ে বসে
[03:51.54] তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
[04:11.79] শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
[04:18.79] তোমার চোখের মাঝে দুরের একা পথ
[04:25.80] এখানে ভাঙ্গেনা দুটো দেশে
[04:35.54] মেঘের দুরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
[04:42.31] আলোর নির্বাসন স্মৃতির মতন
[04:46.78] অবিকল স্বপ্ন ঘরবাধা স্মৃতির অন্ধ নির্জনে
[04:55.05] সময় থেমে থাকে অনাগত
[05:01.80] যুদ্ধের বিপরীতে
[05:14.54] এখানে স্মরনীর লেখা নেই নাম কোর শহীদ সড়কে
[05:19.04] তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
[05:28.80] জানালায় ঝুলে থাকেনা শুন্যতার অবচেতন
[05:35.05] তোমার ঘরে অন্ধ আলোয় অদেখা
[05:41.78] এখানেই নির্জন অনিকেত প্রান্তর....
[07:23.53] তবু তোমার ভাঙ্গা স্মৃতি ছেড়া স্বপ্ন দুমড়ানো খেলাঘর
[08:15.31] ছেড়া আকাশ ভাঙ্গা কাঁচে
[08:20.80] আলো আর অন্ধকার তোমার
[08:37.03] তোমার দেয়ালে কত লেখা মানুষের দেয়ালে দেয়াল
[08:45.55] বেড়ে উঠে কাঁটাতার এখানে মহান মানচিত্রের ভাগাড়
[09:11.30] তোমার শুন্য ঘরে ভরা স্মৃতি
[09:20.55] জড়পাথরে লেখা নাম শহীদ স্মরনী
[09:31.04] জানালার বাইরে ভেসে গেছে দুরের আকাশ
[09:41.54] বিধে আছে সময়রের কাঁটাতারে
[09:55.29] বিধে আছ ছেঁড়া আকাশের মত তুমি
[11:15.55] তোমার স্বপ্নের দোলা পাকানো
[11:50.57] বাসি কবিতা নষ্ট গানে
[11:54.29] তোমার জানালার বাইরে শুন্য আকাশ
[11:57.56] তবু এই অনিকেত প্রান্তরে
[12:05.78] এখানে এখনো শরতের প্রচুর বাতাসে
[12:09.80] সবুজ এর ঘ্রানে
[12:12.04] ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
[12:15.32] দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
[14:13.29] তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙগা স্বপ্ন
[14:28.30] ঘুমের মত নেশাময় কত
[14:32.05] কত শিশু কত আলোর মশাল নিভে গেছে
[14:36.05] নিভে গেছে কত অচেনা ভয়
[14:39.04] তোমাকে এখন অপরিনত এক অচেনা স্মৃতি মনে হয়
[14:48.29] তোমার জানালার বাইরে শুন্যে
[14:52.06] দুরের স্বপ্নঘর ঝুলে আছি
[14:55.80] নির্জনতায় মৃত্যু কি অনিকেত প্রান্তর
