DHOA
[00:15.14] মাথার ভেতরে ধোঁয়া
[00:19.14] দেখি শুধু তোমারই ছায়া
[00:23.66] আমি আছি কিনা নেই তোমাদের মাঝে
[00:28.19] জানি না এ এক কোন মায়া
[00:31.11] মরে মরে বেঁচে থাকা
[00:35.10] তুমি মোর অস্তিত্বের পোকা
[00:40.41] কোনো এক সকালে জানি হারিয়ে যাবো
[00:43.86] দিয়ে তোমাদের ধোঁকা
[00:48.12] ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে
[00:55.55] তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে
[01:03.79] ধোঁয়াই স্বপ্ন গড়ে, স্পর্শ ভাঙে
[01:12.02] ধোঁয়ায় মোর দুঃখগুলো আড়মোরে রাঙে
[02:23.06] আমার ঘরে অন্ধকার
[02:27.05] সুবাসে ভরানো চিৎকার
[02:32.10] ধোঁয়ায় হারানো আমি বলো কী করে আজ
[02:36.34] শিখবো ভুল স্বীকার
[02:39.26] পথহারা এলোমেলো ভাবনা
[02:43.23] সাদাকালো তোমার আল্পনা
[02:47.77] দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি
[02:52.01] মিথ্যে আমার চেতনা
[02:56.27] চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে
[03:04.23] ধোঁয়ায় ছাড়া স্বপ্নগুলো মেঘ হয়ে ভাসে
[03:11.67] পৃথিবীর সব আলো এক সুরে মিশে
[03:19.91] লাল-নীল-সাদা রঙে আগুন জ্বালে
[03:30.26] শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প
[03:42.22] শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প
[03:48.86] শীর্ষ অনুভুতির ঘোর ভর করে
[04:00.01] ক্ষণস্থায়ী তন্দ্রার শিখরে
[04:06.13] অবিরাম ভাবনার ঝংকারে
[04:12.23] চেতনায় বেদনার অধরা দৈর্ঘ্য
[04:17.81] অসম অনুকরণীয়
[04:24.18] আবেগের মোহনায় না বলা গল্প
[04:30.29] অর্থহীন, কিন্তু স্মরণীয়
[04:36.14] কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশে
[04:41.98] চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে
[04:54.20] দূরে, নীড়ে, ভিড়ে, ধীরে
[05:00.84] অপ্রকাশিত সৃষ্টি পোষে শেওলা মরীচিকা সাগরে
[05:06.15] স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়ে
[05:12.26] বিস্ফোরিত চেপে থাকা জেদ হবে কি রঙধনু জোনাকি?
[05:17.84] অর্থহীন, কিন্তু স্মরণীয়
