ADURE DIN
[00:22.55] তুমি হয়তো বহুদূর, তবু তোমার কথার সুর
[00:27.93] দেখো বাজছে আমার বেসুরো জীবনে।
[00:32.98] তুমি কোথায় নিরুদ্দেশ, তবু তোমায় ছোঁয়ার রেস
[00:39.37] আমার একলা জীবন মুহূর্তরা জানে..
[00:45.75] আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
[00:51.06] বলে পারলিনাতো ছুঁতে তুই আর একটা দিন,
[00:56.67] আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
[01:02.77] ভাবি নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন।
[02:12.94] ফিরে ফিরে আসে ঢেউ, ছায়ারাও হচ্ছে বড়ো
[02:18.26] ঝিনুকের মতো দিন কুড়িয়ে দেখতে পারো।
[02:24.11] এ ঘরের গভীরে, নোনা ধরা শরীরে
[02:29.93] এক মুঠো রোদ্দুর বহুদূর হয়ে থাকো তুমি।
[02:34.66] এই মেঘলা মনের গান আমার বড্ডো অভিমান
[02:40.24] তাকে ঘুম পড়াবো স্বপ্ন আসবে বলে ..
[02:46.61] আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
[02:51.91] বলে পারলিনাতো ছুঁতে তুই আর একটা দিন,
[02:57.76] আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
[03:03.34] ভাবি নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন।
[03:56.25] ছেঁড়া ছেঁড়া রাত-দিন, পিয়ানোর সাদা কালো
[04:01.83] বেহিসেবি আঙুলে সংসারী সুর তোলো।
[04:07.68] খুব চেনা সেই সুর, ভেজা ভেজা রোদ্দুর
[04:13.25] দুচোখে হ্যামলিন হয়ে রাত দিন খেলা করে।
[04:17.94] কবে কোথায় এটার শেষ আমার ভাবতে লাগে বেস
[04:23.79] আমার মেঘের বৃষ্টি হয়তো তোমার চোখে ..
[04:29.87] আজ রাত্রি যখন আসে, এই জীবন খানিক হাসে
[04:36.01] বলে পারলিনাতো ছুঁতে তুই আর একটা দিন।
[04:41.58] আজও স্বপ্নে তোমায় খুঁজি, বড়ো আশায় চোখ বুজি
[04:47.09] ভাবি নামবে দু'চোখ জুড়ে সেই আদুরে দিন।
