Lrc Player

আমার সবটুকু বিশ্বাস

Unknown artist
[04:45.74]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.89] আমার সবটুকু বিশ্বাস

[00:29.21] যে দিয়েছে ভেঙ্গে

[00:31.61] তাকে কৃতজ্ঞতা জানাই

[00:35.59] সে দিয়েছে আমার

[00:39.84] অন্ধ চোখে আলো

[00:43.57] যার বিশালতার মাঝে

[00:46.75] আমি একটুকু পাই নি ঠাঁই

[00:51.00] তাকে কৃতজ্ঞতা জানাই

[00:55.25] সে যে দিয়েছে আমায়

[00:58.97] মহাশূন্যে আশ্রয়

[01:02.95] আমার সব অপূর্ণতাই যেন হয়

[01:12.79] আমার শূন্য পথের প্রতি

[01:15.17] শ্রেয়তম আশীর্বাদ

[01:22.09] যখন স্বর্গদ্বারে একা

[01:26.06] দাঁড়াবো তার অপেক্ষায়

[01:30.31] যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত

[01:38.29] জানি, তখনও সে আমার

[01:42.00] হবে না তবুও

[01:45.99] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত

[02:52.39] আজ কোনো অনুভূতির

[02:55.58] গভীরে যেতে চাই না আর কখনো

[03:01.15] যেখানে

[03:03.28] নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়

[03:07.00] একান্ত শোক।

[03:13.37] যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি

[03:21.10] নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর

[03:29.07] যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়

[03:37.31] নির্ভুল সুরের জন্ম

[03:46.07] তাকে আমার কাব্যে মেশাই

[03:49.53] যেন হয় এক বিশুদ্ধ গান

[03:53.50] আমার এই গানই আজ উৎসর্গ হোক

[03:58.23] তার প্রতি আমার তীব্র ঘৃণা

[04:10.24] তবু স্বর্গদ্বারে একা

[04:14.75] থাকব তার অপেক্ষায়

[04:18.20] যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত

[04:25.91] জানি তখনও কিছুই আমার

[04:30.16] হবে না তবুও

[04:34.41] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ