Oniket prantor
[00:14.42] তবু এই দেয়ালের শরীরে
[00:21.86] যত ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
[00:22.40] পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
[00:25.57] যত উদ্ভাসিত আলো রং
[00:28.76] আকাশের মতন অকস্মাৎ নীল
[00:32.74] নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
[00:34.88] তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে
[00:43.10] দুটো মানচিত্র এঁকে, দুটো দেশের মাঝে
[00:51.07] বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ।
[01:11.27] তবু এইখানে আছে অবলীল হাওয়া
[01:15.77] জানালা বদ্ধ ঘরে আসে যায়
[01:18.70] দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
[01:22.68] তোমার ছায়ায় জমে এসে ভয়
[01:26.13] আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
[01:31.98] ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা।
[01:40.22] তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
[00:00.00] রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
[00:00.00] দুটো মানচিত্র এঁকে, দুটো দেশের মাঝে
[00:00.00] বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ।
[00:00.00] তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
[00:00.00] ভীড়ে ভরে গেছে ঘুম আমার
[00:00.00] অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
[00:00.00] সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
[00:00.00] তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
[00:00.00] শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
[00:00.00] তোমার চোখের মাঝে দূরের একা পথ
[00:00.00] এখানে ভাঙ্গে না দুটো দেশে
[00:00.00] মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
[00:00.00] আলোর নির্বাসন স্মৃতির মতন
[00:00.00] অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
[00:00.00] সময় থেমে থাকে অনাগত
[00:00.00] যুদ্ধের বিপরীতে।
[00:00.00] এখানে সরনীর লেখা নেই নাম, কোন শহীদ স্মারকে
[00:00.00] তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
[00:00.00] জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
[00:00.00] তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
[00:00.00] এখানের নির্জন
[00:00.00] অনিকেত প্রান্তর
[00:00.00] তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
[00:00.00] ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
[00:00.00] আলো আর অন্ধকার তোমার
[00:00.00] তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
[00:00.00] বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের
[00:00.00] ভাগাড়
[00:00.00] তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
[00:00.00] জড়ো পাথরে লেখা নাম
[00:00.00] শহীদ সরনী, জানালার বাইরে
[00:00.00] ভেসে গেছে দূরের আকাশ
[00:00.00] বিঁধে আছি সময়ের কাঁটাতারে
[00:00.00] বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি
[00:00.00] তোমার স্বপ্নের, দলাপাকানো
[00:00.00] বাসি কবিতা, নষ্ট গানে
[00:00.00] তোমার জানালার বাইরে শূন্য আকাশ
[00:00.00] তবু অনিকেত এই প্রান্তরে
[00:00.00] এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
[00:00.00] সবুজের ঘ্রানে
[00:00.00] ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
[00:00.00] দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
[00:00.00] তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
[00:00.00] ঘুমের মতো নেশাময় কত
[00:00.00] কত শিশু কত আলোর মশাল নিভে গেছে
[00:00.00] নিভে গেছে কত অচেনা ভয়
[00:00.00] তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
[00:00.00] তোমার জানালার বাইরে শূন্যে
[00:00.00] দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
[00:00.00] মৃত্যু কি অনিকেত প্রান্তর ?
[00:00.00] - - -
