1400 SAAL
[00:00.35] ১৪০০ সাল (1400 sal)
[00:22.85] আজি হতে শতবর্ষ পরে
[00:25.35] কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
[00:28.85] কৌতূহলভরে--
[00:31.85] আজি হতে শতবর্ষ পরে।
[00:34.60] আজি নববসন্তের প্রভাতের আনন্দের
[00:37.85] লেশমাত্র ভাগ--
[00:40.60] আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান,
[00:45.10] আজিকার কোনো রক্তরাগ
[00:47.84] অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে
[00:51.60] তোমাদের করে
[00:53.85] আজি হতে শতবর্ষ পরে।
[00:57.85] ♪
[00:58.85] তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদ্বার
[01:01.84] বসি বাতায়নে
[01:03.85] সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি
[01:08.60] ভেবে দেখো মনে--
[01:11.60] একদিন শতবর্ষ আগে
[01:14.35] চঞ্চল পুলকরাশি কোন্ স্বর্গ হতে ভাসি
[01:19.73] নিখিলের মর্মে আসি লাগে--
[01:22.85] নবীন ফাল্গুনদিন সকল বন্ধনহীন
[01:27.85] উন্মত্ত অধীর--
[01:30.10] উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণুগন্ধমাখা
[01:37.10] দক্ষিণসমীর--
[01:39.35] সহসা আসিয়া ত্বরা রাঙায়ে দিয়েছে ধরা
[01:44.60] যৌবনের রাগে
[01:47.35] তোমাদের শতবর্ষ আগে।
[01:52.35] সেদিন উতলা প্রাণে, হৃদয় মগন গানে,
[01:57.09] কবি এক জাগে--
[01:59.60] কত কথা পুষ্পপ্রায় বিকশি তুলিতে চায়
[02:05.10] কত অনুরাগে
[02:07.35] একদিন শতবর্ষ আগে।
[02:17.10] আজি হতে শতবর্ষ পরে
[02:19.60] এখন করিছে গান সে কোন্ নূতন কবি
[02:24.85] তোমাদের ঘরে?
[02:26.86] আজিকার বসন্তের আনন্দ-অভিবাদন
[02:31.85] পাঠায়ে দিলাম তাঁর করে।
[02:36.60] আমার বসন্তগান তোমার বসন্তদিনে
[02:39.85] ধ্বনিত হউক ক্ষণতরে
[02:43.35] হৃদয়স্পন্দনে তব ভ্রমরগুঞ্জনে নব
[02:48.35] পল্লবমর্মরে
[02:51.35] আজি হতে শতবর্ষ পরে।
[00:00.00] ♪
