Tasnif_-_Utshorgo___Bangla_lyric___Royal_Lyrics(256k)
[00:24.24] আমার সবটুকু বিশ্বাস
[00:28.77] যে দিয়েছে ভেঙ্গে
[00:31.95] তাকে কৃতজ্ঞতা জানাই
[00:36.44] সে দিয়েছে আমার
[00:40.19] অন্ধ চোখে আলো
[00:43.91] যার বিশালতার মাঝে
[00:47.91] আমি একটুকু পাই নি ঠাঁই
[00:51.60] তাকে কৃতজ্ঞতা জানাই
[00:55.60] সে যে দিয়েছে আমায়
[00:59.31] মহাশূন্যে আশ্রয়
[01:03.58] আমার সব অপূর্ণতাই যেন হয়
[01:10.74] আমার শূন্য পথের প্রতি
[01:14.48] শ্রেয়তম আশীর্বাদ
[01:21.89] যখন স্বর্গদ্বারে একা
[01:26.96] দাঁড়াবো তার অপেক্ষায়
[01:30.16] যেন আমার অভ্যর্থনা তাকে করে, অনুতপ্ত
[01:38.10] জানি, তখনও সে আমার
[01:42.36] হবে না তবুও
[01:46.35] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত
[02:53.07] আজ কোনো অনুভূতির
[02:55.97] গভীরে যেতে চাই না আর কখনো
[03:01.56] যেখানে
[03:04.21] নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়
[03:07.41] একান্ত শোক।
[03:13.24] যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
[03:22.03] নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর, আর
[03:29.98] যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়
[03:37.69] নির্ভুল সুরের জন্ম
[03:46.18] তাকে আমার কাব্যে মেশাই
[03:50.44] যেন হয় এক বিশুদ্ধ গান
[03:53.90] আমার এই গানই আজ উৎসর্গ হোক
[03:57.35] তার প্রতি আমার তীব্র ঘৃণা
[04:11.17] তবু স্বর্গদ্বারে একা
[04:15.41] থাকব তার অপেক্ষায়
[04:19.14] যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত
[04:26.58] জানি তখনও কিছুই আমার
[04:30.81] হবে না তবুও
[04:34.55] এ অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিপূর্ণ
