Bethar Shohor (ব্যথার শহর) | Montu Pilot | Sourav, Solanki | Ishan | Debaloy Bhattacharya | hoichoi
[00:14.40] এখনোকি বাকি কিছু রয়ে গেছে মাথা নিচু
[00:17.40] শহরের সারারাতে ছায়া কুড়োবার,
[00:20.91] তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছুপিছু
[00:24.15] অকারণে ছায়াদের ব্যথা জমাবার,
[00:27.65] ছায়াদের নাম নেই আর শুধু
[00:31.16] ব্যথার পাহাড়..
[00:34.40] ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়
[00:41.91] তবু কুরে খায় ছায়ার অন্ধকার,
[00:47.90] বাকি থেকে যায়, মৃত সভ্যতার
[00:55.15] মাটির গভীরে ব্যথার আবিষ্কার..
[01:15.90] এখনওকি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে
[01:19.15] ছায়াপথে পিছু হারাবার,
[01:22.40] শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
[01:26.15] চেনা শোক তোমার আমার,
[01:29.40] বেথ্যারাও বহুদূর হেঁটে এসে একা একা
[01:32.65] আগুন পোহায় আলো নয়,
[01:36.16] তুমি আমি শুধু ছায়া বহুকাল আগে জমা
[01:39.41] মেঘেদের মূকাভিনয়।
[01:43.16] ব্যথাদের নাম নেই শুধু ব্যথার পাহাড়
[01:49.90] ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়,
[01:56.90] তবু থেকে যায় মায়া জোছনায়,
[02:03.65] বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
[02:10.40] পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার।
