Lrc Player

tomar namer gan

zakir ahamed
[04:40.76]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.44] তোমার স্মৃতিকে জড়িয়ে

[00:18.03] মন খারাপের খামে লুকিয়ে,

[00:21.65] তোমারই আছি তোমার হয়ে।

[00:28.28] শত অভিযোগ কথার আড়ালে

[00:32.34] আজও ভাবি তুমি কেন হারালে,

[00:35.66] তোমাতেই বাঁচি তোমার হয়ে।

[00:42.40] জানি স্মৃতি সব হারিয়ে গেছে,

[00:46.32] কারণেরা সব বারণের রঙে,

[00:49.76] অনেকটা পথ একা চলে গেছে।

[00:57.03] তবুও আজ বৃষ্টিরই মাঝে

[01:00.40] ঘুনে ধরা সব কবিতার ভাঁজে,

[01:03.90] এখনও খুঁজে পাই অজান্তে।

[01:11.13] হেঁটেছি অনেকটা পথ একসাথে

[01:15.40] আজো তুৃমি থাকো আমার, প্রার্থনাতে,

[01:25.15] জানি তুমি হওনি সেবার আমার

[01:29.40] তবুও পেয়ে যদি যাই, অপেক্ষাতে।।

[02:35.81] নেই কোনও অভিযোগ আমার

[02:38.94] তোমার স্বপ্নেরা পূর্নতা পাক,

[02:42.61] আমি আছি সেই স্বপ্নেরই খোঁজে।

[02:49.43] জানি আজ নেই তুমি আমার পাশে

[02:53.44] ভাগ্যের যত নির্মম পরিহাসে,

[02:56.68] তবু আমাদের গল্পেরা হাসে।

[03:03.68] জেনো রেখো অভিলাষী স্বপ্ন আছে

[03:07.09] শুরু হয়ে তোমাতেই থেমে গেছে,

[03:10.93] কখনোই তা যাবেনা মুছে।

[03:17.93] আজ তোমার নামেই আমি গান লিখি

[03:21.43] সেই গানের সুরেই তোমায় ডাকি,

[03:24.93] তুমি আছো কৃতজ্ঞতার মাঝে।

[03:35.31] হেঁটেছি অনেকটা পথ একসাথে

[03:40.06] আজও তুৃমি থাকো আমার, প্রার্থনাতে,

[03:49.83] জানি তুমি হওনি সেবার আমার

[03:54.18] তবুও পেয়ে যদি যাই, অপেক্ষাতে।।