Lrc Player

Notun Premer Gaan

Debraj Bhattacharya, Surangana Bandyopadhyay
[03:57.41]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.16] তোমাকেই ভালো লেগেছে

[00:24.94] তোমাকেই ভালো লেগেছে,

[00:27.07] তাই তোমার দালান জুড়ে আঁকলাম

[00:29.72] এক নদী ভরা স্নান,

[00:32.37] তোমাকেই মনে ধরেছে তাই

[00:34.77] পুরোনো খাতায় লিখে রাখলাম,

[00:37.43] নতুন প্রেমের গান।

[00:49.91] আমার আঁধার দিনলিপি জুড়ে

[00:54.68] জ্বেলে দাও তুমি আলো,

[00:59.47] আরও ভালো, আরো ভালোবেসে তুমি

[01:05.31] উঠোন সাজিয়ে দাও।

[01:09.83] তোমার আদর আলগোছ করে

[01:14.61] মায়াভরা চোখে ঢালো,

[01:19.39] আরো আলো, আরো আলো রঙে তুমি

[01:25.25] এ মাটি রাঙিয়ে দাও।

[01:29.49] যেন আমার ভাঙা এ জানালার ফাঁকে

[01:34.53] তোমার আঙ্গুল ছোঁয়া লেগে থাকে,

[01:39.59] বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে

[01:41.98] ক্লান্তির অবসান।

[01:47.02] তোমাকেই ভালো লেগেছে,

[01:48.88] তাই তোমার দালান জুড়ে আঁকলাম

[01:51.81] এক নদী ভরা স্নান,

[01:54.46] তোমাকেই মনে ধরেছে তাই

[01:56.84] পুরোনো খাতায় লিখে রাখলাম,

[01:59.24] নতুন -- প্রেমের গান।।

[02:28.99] আমি চেনা গলি, চেনা রাজপথ

[02:33.77] চেনা আলো দিয়ে

[02:36.17] মোড়া নগরের থেকে এসেছি।

[02:39.88] তোমার অচেনা দালানে যত পাখি আছে

[02:42.80] বলেছে আমাকে যা বলার আছে,

[02:45.19] চুপ করে আমি সেই সব কথা শুনেছি,

[02:48.64] আমি শুনেছি, আমি শুনেছি।

[02:52.91] নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে

[02:55.28] ভাঙ্গনের সুর দিয়েছি থামিয়ে,

[02:57.68] আঁধার সরিয়ে তোমাকেই আমি চিনেছি।

[03:05.38] তোমাকেই ভালো লেগেছে,

[03:07.50] তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম

[03:10.16] মন ভালো করা আলোয়,

[03:12.56] তোমাকেই মনে ধরেছে

[03:14.68] দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে,

[03:17.33] বেশ দুজনে মন্দ ভালোয়।।