Dhoa
[00:15.03] মাথার ভেতরে ধোঁয়া
[00:19.41] দেখি শুধু তোমারই ছায়া
[00:24.20] আমি আছি কিনা নেই তোমাদের মাঝে
[00:27.66] জানি না এ এক কোন মায়া
[00:31.40] মরে মরে বেঁচে থাকা
[00:35.45] তুমি মোর অস্তিত্বের পোকা
[00:40.53] কোনো এক সকালে জানি হারিয়ে যাবো
[00:45.61] দিয়ে তোমাদের ধোঁকা
[00:48.81] ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে
[00:56.57] তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে
[01:04.31] ধোঁয়াই স্বপ্ন গড়ে, স্পর্শ ভাঙে
[01:14.14] ধোঁয়ায় মোর দুঃখগুলো আড়মোরে রাঙে
[02:23.03] আমার ঘরে অন্ধকার
[02:27.59] সুবাসে ভরানো চিৎকার
[02:32.63] ধোঁয়ায় হারানো আমি বলো কী করে আজ
[02:37.14] শিখবো ভুল স্বীকার
[02:39.55] পথহারা এলোমেলো ভাবনা
[02:43.55] সাদাকালো তোমার আল্পনা
[02:48.59] দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি
[02:52.58] মিথ্যে আমার চেতনা
[02:56.57] চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে
[03:04.56] ধোঁয়ায় ছাড়া স্বপ্নগুলো মেঘ হয়ে ভাসে
[03:12.53] পৃথিবীর সব আলো এক সুরে মিশে
[03:20.51] লাল-নীল-সাদা রঙে আগুন জ্বালে
[03:31.15] শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প
[03:42.85] শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প
[03:48.70] শীর্ষ অনুভুতির ঘোর ভর করে
[04:00.72] ক্ষণস্থায়ী তন্দ্রার শিখরে
[04:07.11] অবিরাম ভাবনার ঝংকারে
[04:12.40] চেতনায় বেদনার অধরা দৈর্ঘ্য
[04:19.33] অসম অনুকরণীয়
[04:24.66] আবেগের মোহনায় না বলা গল্প
[04:30.56] অর্থহীন, কিন্তু স্মরণীয়
[04:36.40] কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশে
[04:45.43] চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে
[04:54.20] দূরে, নীড়ে, ভিড়ে, ধীরে
[05:00.85] অপ্রকাশিত সৃষ্টি পোষে শেওলা মরীচিকা সাগরে
[05:06.74] স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়ে
[05:12.57] বিস্ফোরিত চেপে থাকা জেদ হবে কি রঙধনু জোনাকি?
[05:18.96] অর্থহীন, কিন্তু স্মরণীয়
