Lrc Player

Sokhi bhabona kahare bole

Rabindranath thakur
[03:12.21]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.52] সখী, ভাবনা কাহারে বলে

[00:13.27] সখী, যাতনা কাহারে বলে

[00:19.50] তোমরা যে বলো দিবস-রজনী

[00:25.78] ‘ভালোবাসা' ‘ভালোবাসা'—

[00:30.52] সখী, ভালোবাসা কারে কয়!

[00:36.00] সে কি কেবলই যাতনাময় ।

[00:00.00] সে কি কেবলই চোখের জল?

[00:00.00] সে কি কেবলই দুখের শ্বাস?

[00:00.00] লোকে তবে করে কী সুখেরই তরে

[00:00.00] এমন দুখের আশ ।

[00:00.00] আমার চোখে তো সকলই শোভন,

[00:00.00] সকলই নবীন, সকলই বিমল,

[00:00.00] সুনীল আকাশ, শ্যামল কানন,

[00:00.00] বিশদ জোছনা, কুসুম কোমল—

[00:00.00] সকলই আমার মতো ।

[00:00.00] তারা কেবলই হাসে, কেবলই গায়,

[00:00.00] হাসিয়া খেলিয়া মরিতে চায়—

[00:00.00] না জানে বেদন, না জানে রোদন,

[00:00.00] না জানে সাধের যাতনা যত।

[00:00.00] ফুল সে হাসিতে হাসিতে ঝরে,

[00:00.00] জোছনা হাসিয়া মিলায়ে যায়,

[00:00.00] হাসিতে হাসিতে আলোকসাগরে

[00:00.00] আকাশের তারা তেয়াগে কায় ।

[00:00.00] আমার মতন সুখী কে আছে।

[00:00.00] আয় সখী, আয় আমার কাছে—

[00:00.00] সুখী হৃদয়ের সুখের গান

[00:00.00] শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।

[00:00.00] প্রতিদিন যদি কাঁদিবি কেবল

[00:00.00] একদিন নয় হাসিবি তোরা—

[00:00.00] একদিন নয় বিষাদ ভুলিয়া

[00:00.00] সকলে মিলিয়া গাহিব মোরা।।

[00:00.00] ভাবনা কাহারে বলে

[00:00.00] সখী, যাতনা কাহারে বলে

[00:00.00] তোমরা যে বলো দিবস-রজনী

[00:00.00] ‘ভালোবাসা' ‘ভালোবাসা'—

[00:00.00] সখী, ভালোবাসা কারে কয়!