সখী ভাবনা কাহারে বলে
[00:08.44] সখী, ভাবনা কাহারে বলে
[00:13.68] সখী, যাতনা কাহারে বলে
[00:19.93] তোমরা যে বলো দিবস-রজনী
[00:25.69] ‘ভালোবাসা' ‘ভালোবাসা'—
[00:30.69] সখী, ভালোবাসা কারে কয়!
[00:36.44] সে কি কেবলই যাতনাময় ।
[00:41.94] সে কি কেবলই চোখের জল?
[00:45.68] সে কি কেবলই দুখের শ্বাস?
[00:51.46] লোকে তবে করে কী সুখেরই তরে
[00:55.92] এমন দুখের আশ ।
[01:02.69] আমার চোখে তো সকলই শোভন,
[01:06.94] সকলই নবীন, সকলই বিমল,
[01:11.44] সুনীল আকাশ, শ্যামল কানন,
[01:15.93] বিশদ জোছনা, কুসুম কোমল—
[01:20.44] সকলই আমার মতো ।
[01:24.18] তারা কেবলই হাসে, কেবলই গায়,
[01:29.19] হাসিয়া খেলিয়া মরিতে চায়—
[01:33.69] না জানে বেদন, না জানে রোদন,
[01:37.95] না জানে সাধের যাতনা যত।
[01:46.94] ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
[01:51.19] জোছনা হাসিয়া মিলায়ে যায়,
[01:55.69] হাসিতে হাসিতে আলোকসাগরে
[02:00.19] আকাশের তারা তেয়াগে কায় ।
[02:04.94] আমার মতন সুখী কে আছে।
[02:09.19] আয় সখী, আয় আমার কাছে—
[02:13.44] সুখী হৃদয়ের সুখের গান
[02:17.69] শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
[02:22.44] প্রতিদিন যদি কাঁদিবি কেবল
[02:26.69] একদিন নয় হাসিবি তোরা—
[02:31.19] একদিন নয় বিষাদ ভুলিয়া
[02:35.94] সকলে মিলিয়া গাহিব মোরা।।
[02:40.19] ভাবনা কাহারে বলে
[02:44.19] সখী, যাতনা কাহারে বলে
[02:49.18] তোমরা যে বলো দিবস-রজনী
[02:53.72] ‘ভালোবাসা' ‘ভালোবাসা'—
[02:57.68] সখী, ভালোবাসা কারে কয়!
