Epitaph
[00:09.62] এই আলো ধরে রাখো কুঠুরী
[00:17.28] আমাকে আর খুঁজো না
[00:25.79] আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
[00:42.45] এই গান শুনে রাখো বালুতীর
[00:50.08] আমাকে আর ডেকো না
[00:58.87] আমি চলে যাবো চিলের ডানায়
[01:06.50] গভীর সাগরে
[01:14.44] মানুষের হৃদয় ভরে ওঠে
[01:18.38] আবার শূন্য হওয়ার জন্যে
[01:22.60] বিস্মৃতির এই ফুলেল বাগানে
[01:26.86] ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
[01:35.91] আমাদের হয়েছিলো দেখা
[01:41.25] যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
[01:50.02] আমাদের হয়েছিলো কথা
[01:55.66] যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল
[02:03.85] মানুষের হৃদয় ভরে ওঠে
[02:07.82] আবার শূন্য হওয়ার জন্যে
[02:12.04] বিস্মৃতির এই ফুলেল বাগানে
[02:18.86] ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
[02:56.35] কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
[03:05.39] যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
[03:13.05] কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
[03:20.98] যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
[03:30.00] নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
[03:38.19] ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরোনো সৈকত
[03:48.12] মানুষের হৃদয় ভরে ওঠে
[03:52.94] আবার শূন্য হওয়ার জন্যে
[03:56.63] বিস্মৃতির এই ফুলেল বাগানে
[04:00.89] ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য
[04:42.48] এই আলো ধরে রাখো কুঠুরী
[04:50.10] আমাকে আর খুঁজো না
[04:58.90] আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
[05:15.02] এই গান শুনে রাখো বালুতীর
[05:22.92] আমাকে আর ডেকো না
[05:31.65] আমি চলে যাবো চিলের ডানায়
[05:39.25] গভীর সাগরে
