Oniket Prantor
[00:27.53] তবু এই দেয়ালের শরীরে
[00:30.46] যত ছেঁড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
[00:34.17] পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
[00:38.17] যত উদ্ভাসিত আলো রং
[00:41.35] আকাশের মতন অকস্মাৎ নীল
[00:45.34] নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ
[00:48.79] তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে
[00:55.69] দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে
[01:03.92] বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
[01:24.65] তবু এইখানে আছে অবলীল হাওয়া
[01:28.64] জানালা বদ্ধ ঘরে আসে যায়
[01:31.82] দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
[01:35.01] তোমার ছায়ায় জমে এসে ভয়
[01:38.99] আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
[01:42.71] ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?
[01:53.06] তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
[02:01.56] রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
[02:08.74] দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে
[02:16.71] মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ
[02:24.94] তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
[02:26.00] ভিড়ে ভরে গেছে ঘুম আমার
[00:00.00] অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
[00:00.00] সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে
[00:00.00] তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে
[00:00.00] শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে
[00:00.00] তোমার চোখের মাঝে দূরের একা পথ
[00:00.00] এখানে ভাঙে না দু'টো দেশে
[00:00.00] মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে
[00:00.00] আলোর নির্বাসন স্মৃতির মতন
[00:00.00] অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
[00:00.00] সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে
[00:00.00] এখানে সরণির লেখা নেই নাম, কোন শহীদ স্মারকে
[00:00.00] তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
[00:00.00] জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন
[00:00.00] তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা
[00:00.00] এখানের নির্জন অনিকেত প্রান্তর
[00:00.00] তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
[00:00.00] ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে
[00:00.00] আলো আর অন্ধকার তোমার
[00:00.00] তোমার দেয়ালে কত লেখা
[00:00.00] মানুষের দেয়ালে দেয়াল
[00:00.00] বেঁড়ে ওঠে কাঁটাতার
[00:00.00] এখানে এ মহান মানচিত্রের ভাগাড়
[00:00.00] তোমার শূন্যঘরে ভরা স্মৃতি
[00:00.00] জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী
[00:00.00] জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ
[00:00.00] বিঁধে আছি সময়ের কাঁটাতারে
[00:00.00] বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি
[00:00.00] তোমার স্বপ্নের দলা পাকানো
[00:00.00] বাসি কবিতা, নষ্ট গানে
[00:00.00] তোমার জানালার বাইরে শূন্য আকাশ
[00:00.00] তবু অনিকেত এই প্রান্তরে
[00:00.00] এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
[00:00.00] সবুজের ঘ্রানে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
[00:00.00] দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত
[00:00.00] তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন
[00:00.00] ঘুমের মত নেশাময় কত
[00:00.00] কত শিশু কত আলোর মশাল নিভে গেছে
[00:00.00] নিভে গেছে কত অচেনা ভয়
[00:00.00] তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
[00:00.00] তোমার জানালার বাইরে শূন্যে
[00:00.00] দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
[00:00.00] মৃত্যু কি অনিকেত প্রান্তর?
