Lrc Player

Valobeshe sokhi

Chandrabali Dutta
[05:40.72]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.03] ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

[00:23.52] আমার নামটি লিখো-তোমার

[00:29.28] মনের মন্দিরে.....।

[00:51.52] আমার পরানে যে গান বাজিছে

[00:56.78] তাহার তালটি শিখো-তোমার

[01:02.53] চরণমঞ্জীরে।।

[01:46.78] ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে

[01:52.53] আমার মুখর পাখি – তোমার

[01:57.78] প্রাসাদপ্রাঙ্গণে......।

[02:20.03] মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো

[02:25.53] আমার হাতের রাখী – তোমার

[02:31.27] কনককঙ্কণে...।

[03:04.78] আমার লতার একটি মুকুল

[03:10.03] ভুলিয়া তুলিয়া রেখো – তোমার

[03:15.53] অলকবন্ধনে....।

[03:21.27] আমার স্মরণ-শুভ-সিন্দুরে

[03:26.77] একটি বিন্দু এঁকো-তোমার

[03:32.03] ললাটচন্দনে....।

[04:08.78] আমার মনের মোহের মাধুরী

[04:16.28] মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার

[04:22.03] অঙ্গসৌরভে...।

[04:27.77] আমার আকুল জীবনমরণ

[04:33.03] টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার

[04:40.53] অতুল গৌরবে....।