Lrc Player

AndhakarerAntarete-1

Unknown artist
[05:47.38]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:42.63] (অন্ধকারে অন্ধকারে অন্ধকারে )

[00:49.29] অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে

[01:02.57] অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে

[01:14.79] (অন্ধকারে অন্ধকারে )

[01:19.84] লক্ষ্মীহীন লক্ষ্মীহীন এই শূন্য পুরী

[01:28.34] মন যে কেমন করে

[01:34.45] (অন্ধকারে অন্ধকারে )

[01:38.69] একি একি ঘোর প্রলয়ের মেঘ , চক্ষের নিমেষে অকস্মাৎ ছাইলো গগন।

[01:47.72] ধরা অন্ধকার, ঘন অন্ধকার। জীবধংসী প্রলয় লক্ষণ আকাশে বাতাসে।

[01:57.57] (অন্ধকারে অন্ধকারে )

[02:00.52] কোথায় আলো কোথায় আলো

[02:06.36] আকাশ ভরা কালোয় কালো

[02:12.73] কোথায় আলো কোথায় আলো

[02:17.25] আকাশ ভরা কালোয় কালো

[02:24.68] (অন্ধকারে অন্ধকারে )

[02:29.20] একি একি প্রলয়ের দোলে দোদুল দুলিছে ধরা। অতিক্রমী দুই তীর, নদী গোমতীর -

[02:40.37] প্লাবন ধাইছে , ভাসাইয়া শতশত জনপদ - পদতলে ধরিত্রী বিদীর্ণ হলো বুঝি।

[02:41.43] (অন্ধকারে অন্ধকারে )

[02:48.61] ফিরবো না আর।

[02:53.91] ফিরবো না আর

[02:56.33] মা হারানো , প্রাণ কাঁদানো স্বরে

[03:04.85] (অন্ধকারে অন্ধকারে )

[03:10.43] সীতা সীতা কোথায় তুমি। নির্মম নিয়তি , জীবনের পরিপূর্ণ সুখ দেখাইয়া ,

[03:16.54] বিজলি ঝলকে আবার কাড়িয়া নিবি ! তোর চেষ্টা বিফল করিব।

[03:24.77] (অন্ধকারে অন্ধকারে )

[03:26.90] আয় সরযূ , সজল সুরে শোকের গীতা গো

[03:38.05] ডাকছে যেন করুন সুরে

[03:44.97] কোথায় সীতা গো

[03:50.28] (অন্ধকারে অন্ধকারে )

[03:57.46] হে লক্ষণ আন , আন মোর ষড় ষড়াসন ,

[04:05.69] সপ্তসিন্ধু মথিত করিয়া জানকীরে ফিরাইয়া আনিবো।

[04:10.74] সীতা সীতা .. কোথায় তুমি।

[04:14.99] (অন্ধকারে অন্ধকারে )

[04:18.45] কোথায় সীতা কোথায় সীতা

[04:22.97] জ্বলছে বুকে স্মৃতির চিতা

[04:26.42] কাজলা রাতের বেদন বাঁশি

[04:34.11] ডাকছে নীরব স্বরে

[04:39.69] কাজলা রাতের বেদন বাঁশি

[04:45.01] ডাকছে নীরব স্বরে

[04:48.47] অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে

[04:53.77] অন্ধকারে অন্ধকারে