[00:15.75] আমি এক যাযাবর।
[00:20.79] আমি এক যাযাবর।
[00:26.90] পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।
[00:33.54] আমি এক যাযাবর।
[00:36.73] আমি এক যাযাবর।
[00:53.46] আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভল্গার রূপ দেখেছি।
[01:00.63] অটোয়ার থেকে অষ্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি।
[01:07.01] আমি ইলোরার থেকে রঙ নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি।
[01:14.44] গালিবের শয়ের তাসখন্দের মিনারে বসে শুনেছি।
[01:21.09] মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি।
[01:27.73] বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর।
[01:34.37] তাই আমি যাযাবর।
[01:37.84] আমি এক যাযাবর।
[01:54.84] বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ-
[02:01.48] রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।
[02:07.85] আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি।
[02:14.76] তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী।
[02:21.40] আমি দেখেছি অনেক গোলাপ-বকুল ফুটে আছে থরে-থরে।
[02:27.77] আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে।
[02:35.21] প্রেমহীন ভালবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর।
[02:41.85] পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর।
[02:48.76] তাই আমি যাযাবর।
[02:52.22] আমি এক যাযাবর।
[02:55.66] আমি এক যাযাবর।
[02:59.12] আমি এক যাযাবর।
[00:00.00] আমি এক যাযাবর।
