কবিতার গান
[00:36.12] যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়
[00:40.90] তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?
[00:45.43] যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
[00:49.97] তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
[00:55.56] যদি মিথ্যে মনে হয়
[00:57.43] সব পুরানো কথা
[00:59.29] যদি চায়ের কাপেতে জমে নীরবতা
[01:12.85] তবে, বুঝে নিও
[01:14.72] চাঁদের আলো কত নিরুপায়!
[01:54.84] যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যাথা দেয়
[01:59.09] যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
[02:03.64] যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যাথা দেয়
[02:08.43] যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়
[02:12.93] তবে শুনে দেখ প্রেমিকের গানও অসহায়
[02:37.15] যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার
[02:40.60] তবে অভিনয় হয় সবগুলো অভিসার
[02:45.40] যদি ঝিলমিল নীল আলোতে ঢেকে দেয় আঁধার
[02:49.92] তবে কি থাকে তোমার? বলো কি থাকে আমার?
[02:55.23] যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
[02:59.50] কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
[03:03.75] যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়
[03:08.26] কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়
[03:12.78] শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়!
[03:36.45] যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়
[03:50.04] তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
[03:54.55] যদি মিথ্যে মনে হয়
[03:56.95] সব পুরানো কথা
[03:59.34] যদি চায়ের কাপেতে জমে নীরবতা
[04:13.15] তবে, বুঝে নিও
[04:15.03] চাঁদের আলো কত নিরুপায়!
