Lrc Player

Sorry Dipannita

Unknown artist
[06:06.72]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:41.88] সময় যখন মরুর ঝড়ে,

[00:44.67] এ মন হারায় কেমন করে,

[00:47.65] আমি তখন যোজন দূরে

[00:50.62] একাকি সঙ্গি মৌনতা,

[00:53.89] আকাশ যখন আঁধার ভীষণ,

[00:56.90] এক ফোঁটা জল চেয়েছে মন,

[00:59.90] অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা।

[01:06.39] সমান্তরাল পথের বাকে,

[01:08.91] তোমার পথের দিশা থাকে,

[01:11.91] সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা ...

[01:17.89] গাছের সবুজ পাতার ফাঁকে,

[01:21.42] তোমার ছোঁয়া মিশে থাকে,

[01:24.67] সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা...

[01:56.16] তুমি নীলাকাশ আপন করেছো

[02:03.15] হঠাৎ কোন কালে কে জানে!

[02:07.40] স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ

[02:14.89] কোন সে জাদুতে কে জানে!

[02:20.38] আমি ছিলাম তোমার পাশে,

[02:23.15] তোমার আকাশ ভালবেসে,

[02:26.14] সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই,

[02:30.38] তাও মেলেনি তা।

[02:32.66] হঠাৎ যখন ছুটির খেলা,

[02:35.90] মেঘে মেঘে অনেক বেলা,

[02:38.16] তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা।

[02:44.67] অশান্ত মন বোঝাই কাকে,

[02:47.63] হারিয়ে চাইছি তোমাকে,

[02:50.43] হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা...

[02:56.93] নদীর শেষে আকাশ নীলে,

[02:59.93] স্বপ্নগুলো মেলে দিলে,

[03:02.92] তারা বলে সবাই মিলে দীপান্বিতা...

[03:59.66] শোননা রূপসী তুমি যে শ্রেয়সী,

[04:05.87] কি ভীষণ উদাসি প্রেয়সী।

[04:09.45] না না না ...

[04:12.44] জীবনের গলিতে এ গানের কলিতে,

[04:17.40] চাইছি বলিতে ভালবাসি।

[04:23.42] চোখের জলেরই আড়ালে,

[04:26.19] খেলা শুধুই দেখেছিলে,

[04:28.91] যন্ত্রণারই আগুন নীলে,

[04:32.18] পুড়েছি যে-বোঝনি তা।

[04:35.44] অভিমানে চুপটি করে,

[04:38.45] এসেছি তাই দূরে সরে,

[04:41.45] বোঝাতে চেয়েও পারিনি

[04:44.18] তাই বোঝাতে- লুকোনো কথা।

[04:47.89] ইটপাথরের এ শহরে,

[04:50.94] গাড়ি বাড়ির এ বহরে,

[04:53.94] খুজছে এ মন ভীষণ করে দীপান্বিতা...

[04:59.89] জীবন যখন থমকে দাড়ায়,

[05:03.16] স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,

[05:06.17] তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা...

[05:12.43] কল্পনারই আকাশ জুড়ে,

[05:15.69] নানা রঙে লোকের ভিড়ে,

[05:18.39] দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা...

[05:25.40] তুমি আমার চোখের ভাষা,

[05:27.67] তুমি আমার সুখের নেশা,

[05:31.45] তুমি আমার ভালবাসা দীপান্বিতা......।।