Lrc Player

Title 101 (Amr Photocopy kora sheet

Raihan Rahi
[01:36.76]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.92] আমার ফটোকপি করা শিট

[00:10.81] আমার বাসের লাস্ট সিট

[00:12.96] আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাচ

[00:15.65] সায়ানোফাইটিক ইট

[00:17.78] আমার চিনি বেশি দেয়া চা

[00:19.11] আমার ফোনে যান্ত্রিক মা

[00:21.25] আমার পকেট বাঁচানো ডিম ভাজা ভাত

[00:24.18] মুখে হাসি বুকে ঘা

[00:26.35] আমার অমনোযোগী ক্লাসরুম

[00:28.22] আমার মগজে নষ্ট ধুম

[00:29.83] আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার

[00:32.50] লাশের মোড়কে ঘুম

[00:35.16] আমার প্রেমে ডুবে থাকা নারী

[00:36.53] আমার বুমেরাং আহাজারি

[00:38.17] আমার ফেলে আসা তাজা কাজলের চোখ

[00:40.30] কবিতার মহামারী

[00:42.20] আমার বর্ষার ভাঙা ছাতা

[00:44.84] আমার পেইজ শেষ হওয়া খাতা

[00:47.50] আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া

[00:49.67] শিমুলের ঝরা পাতা

[00:51.01] আমার সাধুর আসরে গান

[00:53.38] আমার জোড়াতালি দেয়া প্রাণ

[00:55.24] আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর

[00:57.63] মিছিলের অভিযান।

[00:59.49] আমার কলমের কালি শেষ

[01:01.62] আমার স্বজাতি আমার দেশ

[01:04.31] আমার বুদ্ধিজীবীতার ভাঙা রেকর্ডার

[01:06.44] অস্থির জম্পেশ

[01:09.09] আমার পিংক ফ্লয়েডের সলো

[01:10.72] আমার মেঘদলও খুব ভালো

[01:12.60] আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন

[01:13.96] সব হাসিমুখে ছিলো

[01:16.89] আমার ধূলাবালি জমা বই

[01:19.04] আমার বন্ধুরা সব কই

[01:21.20] আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর

[01:23.06] রাতের আড়ালে রই।