Nirjon obhoyaronno
[00:45.55] আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি
[00:52.23] দুজনে মিলে স্বপ্নের জাল বুনে যাই
[00:59.40] দেহের গুহায় ওড়ে মায়ার পাখি
[01:06.32] চোখের দেয়ালে কাঁপে খাচার ছায়া
[01:13.79] সারারাত শিয়রে জ্বলে মোমের আগুন
[01:20.43] গ'লে গ'লে জড়ো হই আবার পোড়ার আশায়
[01:29.21] স্বপ্নের আকাশে ওড়ে জাতিস্মর শকুন
[01:36.68] মায়ার পৃথিবীর তন্তু ছেড়ে হৃদয়ের আভায়
[01:45.18] পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে
[01:52.35] ফিরতে বললে জানি ফিরবে না সে
[01:59.26] আকাশের পরিত্রান সে তো নীলের নির্জনে
[02:06.16] কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে
[02:57.97] চোখের উপর সূর্যের আলো যেন বর্শার ফলক
[03:04.60] আধারে থাকি দেখে দেখে তারার পতন
[03:11.79] গুহার দেয়ালে কাঁদে রুপের নোলক
[03:18.96] প্রতারক আয়না তাকে করে না আপন,
[03:25.87] কেউ আসে না কাউকে নিমন্ত্রন করিনি
[03:32.78] গভীর রাতে আসে শুধু কোন পুরাণকালের মানবী
[03:41.81] নির্জনতা করে না প্রতারনা যা করেছ তোমরা
[03:48.71] আধারে আলোর জাল বোনে চাঁদ
[03:51.90] গভীরে খুব একাকী
[03:57.74] পৃথিবী ছুটে চলে ভীষণ ভুল পথে
[04:04.65] ফিরতে বললে জানি ফিরবে না সে
[04:11.55] আকাশের পরিত্রান সে তো নীলের নির্জনে
[04:18.74] কালোছড়ি হাতে অন্ধরা হাঁটে মহাকালের চোরাপথে
[05:10.04] আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি
[05:16.94] দুজনে মিলে স্বপ্নের জাল বুনে যাই
[05:28.10] স্বপ্ন দেখার দুঃস্বপ্নে
