Onno Groher Chand
[00:10.85] তোমার আকাশ ধরার শখ
[00:14.03] আমার সমুদ্দুরে চোখ
[00:16.98] আমি কি আর দেবো বলো
[00:20.16] তোমার শুধুই ভালো হোক ।
[00:22.82] তোমার ভোলা ভালা হাসি
[00:26.55] আমার বুকের ভেতর ঝড়
[00:28.96] তুমি চলতি ট্রেনের হাওয়া
[00:32.14] আমি কাঁপি থরথর ।
[00:34.80] তোমার নানান বাহানায়
[00:37.46] আমার জায়গা টা কোথায়
[00:40.66] আমি কি এক ঘোরে থাকি
[00:44.11] ছিলো কত কথা বাকি ।
[00:47.05] তোমার গোপন সবই রয়
[00:49.97] আমার আপন মনে হয়
[00:52.90] আমি ভোরের ঝরা পাতা
[00:55.82] আমার মরার কিসের ভয় !
[01:02.48] তোমার নরম কাতর হাত
[01:04.87] আমার দিনের মতো রাত
[01:07.52] তুমি ঝিনুক কুড়াও যদি
[01:10.97] আমি হবো শান্ত নদী ।
[01:14.43] আমার আসার সময় হলে
[01:17.08] তুমি হাত ফসকে গেলে
[01:20.00] তোমার যাওয়ার পায়তারা
[01:23.19] আমি হই যে দিশেহারা ।
[01:26.11] তুমি অন্য গ্রহের চাঁদ
[01:29.05] আমার একলা থাকার ছাদ
[01:31.71] তোমার ফেরার সম্ভাবনা
[01:35.16] অমাবস্যায় জোছনা ।
[01:37.82] তোমার গোপন সবই রয়
[01:41.27] আমার আপন মনে হয়
[01:43.66] আমি ভোরের ঝরা পাতা
[01:47.14] আমার মরার কিসের ভয় !
