DURPALLAR GARI
[00:26.69] ঘুড়ি,
[00:27.77] সুতাকাটা ঘুড়ি।
[00:29.36] কেহ তবে দেখিয়েছে বড় বাহাদুরি।
[00:32.54] ছোট খাটো মানবের দল পিছু ছুটছে,
[00:35.72] কোন বেটা ঘুড়ি কাটা হাতানোর ইচ্ছে।
[00:38.92] পানি,
[00:40.79] নদী ভরা পানি।
[00:42.39] একি? দেখি কলশি হাতে কত রাণী।
[00:45.56] পানিভরা কলসি কোমরে বসাচ্ছে,
[00:47.43] এক রাণী বকছে, সব রাণী হাসছে।
[00:53.02] ক্ষণিকন পর, যাত্রাটা স্থির,
[00:55.41] মনে হয় ওই দূরে যানজট ভীর,
[00:58.87] থেমে থাকা বাধ্য রেলগাড়ি অবাধ্য,
[01:02.04] রেল গাড়ি থামানোর নেই মোর সাধ্য।
[01:05.79] রেলঘাট পার, দেখা চায়ের টং
[01:08.96] সবগুলো দেখে কিছু রমণীর ঢং।
[01:12.15] কেহ দেখি হাসছে, চায়ে কি ডুবাচ্ছে
[01:15.62] এক রাণী কলেজের পড়াটা বুঝাচ্ছে।
[01:33.13] ব্যাগভরা বই, যাচ্ছি যে বাড়ি
[01:34.50] মনে মনে কতশত রঙ বাহাদুরি,
[01:38.22] শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট
[01:41.94] যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।।
[01:59.48] গাড়ি চলে, ঘন্টা ধরে,
[02:01.60] চোখ খুলে দেখি সুর্য হেলে পড়ে,
[02:05.05] বেলাশেষে চন্দ্র, করেনি কো অন্ধ,
[02:08.50] পথ দেখা সোজা, লাগছে আনন্দ।
[02:11.94] উড়ে, বাদুরেরা উড়ে
[02:14.87] গাছের ঢাল ধরে উলটো ঝুলে।
[02:18.60] আহা কি নিস্তব্ধ এ কোন শহর
[02:21.77] গাছের রাজত্বে নেই কোন বহর৷
[02:25.01] খুব দ্রুত গাড়ি মোর ছুটছে
[02:27.94] ড্রাইভার ঘুমহীন টিকা খেয়ে ভুগছে৷
[02:31.67] ক্ষনিকর পর, কমে গেলো গতি
[02:34.87] এই বুঝি হলো শেষ যাত্রা বিরতি।
[02:38.30] কিছু দুর পর, দেখা যাবে বাড়ি
[02:41.54] এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির,
[02:44.72] কিছু দুর পর, দেখা যাবে বাড়ি
[02:48.43] এই তবে স্মৃতি দূর পাল্লার গাড়ির।
[03:32.00] ব্যাগ ভরা বই, যাচ্ছি যে বাড়ি
[03:34.40] মনে মনে কতশত রং বাহাদুরি,
[03:37.59] শার্ট এর বাম দিকে রেখেছি টিকেট
[03:41.05] যাত্রাটা বড় দূরপাল্লার গাড়ির।।
