Lrc Player

Bismillah_bolia_ami_suru_korlam_vai___বিসমিল্লাহ_বলিয়া_আমি_শুরু_করলাম_ভাই___Lyrics_video_(256k)

Unknown artist
[03:06.70]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.46] বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই

[00:11.97] হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদীনায়

[00:17.02] সম্মানিত শ্রোতাদেরকে

[00:19.41] সালামও জানাই দুস্থহে

[00:24.46] এই দুনিয়া মিছে মায়া ধুকাবাজির ঘর

[00:29.24] আপন আপন করছো যাঁদের তারাও সবাই পর

[00:34.28] সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্থহে

[00:41.99] অনেক কিছু করিয়াছ ফিকিরও করিয়া

[00:47.04] ভালা খানা স্ত্রী পুত্র সকলে ছাড়িয়া

[00:52.08] সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দুস্থহে

[00:58.99] এই দুনিয়া জুটছে রে ভাই আনন্দেরই মেলা

[01:03.77] সেই মেলাতে আইসা পড়ছো কত রঙের খেলা

[01:08.55] পশ্চিমে তাকাইয়া দেখো

[01:10.94] ডুইবা যায় তোর বেলা দুস্থহে

[01:15.99] ডুবে যাবে জীবন রবি আসবে না আর ভোর

[01:20.50] সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রানোচোর

[01:25.33] শূন্য খাঁচা ফেলে পাখি

[01:27.72] যাইবে অচিন পুর দুস্থহে

[01:32.76] বরই পাতা গরম জলে গুসোলও করাইয়া

[01:37.54] আপন জনে দিবে সাদা কাপড়ও পরাইয়া

[01:42.33] চার জনেতে লইয়া যাইবে

[01:44.98] কান্দিয়া কান্দিয়া দুস্থহে

[01:50.03] দলে দলে লোকজন আসবে জানাজার লাগিয়া

[01:54.81] মাটির ঘরে নামাইবে জানাজা পড়াইয়া

[01:59.59] একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দুস্থহে

[02:07.03] কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেস্তা

[02:11.81] দুনিয়াতে কি করেছো করিবে জিজ্ঞাসা

[02:16.59] সঠিক উত্তর দিলে হবে

[02:18.98] শান্তি সুখের বাসা দুস্থহে

[02:23.76] উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই

[02:28.52] সর্প এসে দংশন করবে হাদীসেতে পাই

[02:33.04] যেই জাগায় সাহায্য করার

[02:35.96] আপন কেহ নাই দুস্থহে

[02:40.47] এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার

[02:44.99] দমে দমে জপো রে মন নামটি আল্লাহর

[02:49.51] এই নামের উছিলায় সেইদিন

[02:51.63] হইয়া যাইবা পার দুস্থহে।