[00:02.46] মিউজিক...
[00:23.24] আমার সবটুকু বিশ্বাস
[00:27.76] যে দিয়েছে ভেঙ্গে
[00:30.95] তাকে কৃতজ্ঞতা জানাই
[00:34.95] সে দিয়েছে আমার
[00:38.93] অন্ধ চোখে আলো
[00:42.92] যার বিশালতার মাঝে
[00:46.90] আমি একটুকু পাই নি ঠাঁই
[00:50.36] তাকে কৃতজ্ঞতা জানাই
[00:54.34] সে যে দিয়েছে আমায়
[00:58.06] মহাশূন্যে আশ্রয়
[01:02.84] আ—আ—আ, আমার সব অপূর্ণতাই যেন হয়
[01:10.54] আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ
[01:17.45] মিউজিক...
[01:21.70] যখন স্বর্গদ্বারে একা
[01:25.44] দাঁড়াবো তার অপেক্ষায়
[01:29.15] যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত
[01:37.12] জানি, তখনও সে আমার হবে না তবুও
[01:44.56] এই অপ্রাপ্তিটাই যেন আমায় করে পরিতৃপ্ত
[01:56.52] মিউজিক...
[02:51.76] আজ কোন অনুভূতির গভীরে যেতে চাই না আর কখনো যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয়
[03:06.64] একান্ত শোক
[03:13.03] যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি
[03:20.20] নিভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘর
[03:26.84] আর, যন্ত্রণার শিবিরে যে অবাদ্ধ কান্না দেয়
[03:36.67] নির্ভুল সুরের জন্ম
[03:43.57] ও, তাকে আমার কাব্যে মেশাই
[03:49.42] যেন হয় এক বিশুদ্ধ গান
[03:53.14] আমার এই গানই আজ উৎসর্গ হোক
[03:57.12] তার প্রতি আমার তীব্র ঘৃণায়
[04:10.14] তবুও স্বর্গদ্বারে একা
[04:14.37] থাকব তার অপেক্ষায়
[04:18.09] যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত
[04:25.53] জানি তখনও কিছুই আমার হবে না
[04:31.37] তবুও ওই অপ্রাপ্তিটাই যেন আমায় করে
[04:39.60] পরিপূর্ণ
[04:44.65] Uploaded by Prio Ahmed
