Lrc Player

Rorjdn

Djdb
[16:20.20]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.52] তবু এই দেয়ালের শরীরে

[00:30.52] যত ছেঁড়া রং, ধুয়ে যাওয়া মানুষ

[00:34.30] পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার

[00:38.29] যত উদ্ভাসিত আলো রং

[00:41.52] আকাশের মতন অকস্মাৎ নীল

[00:45.28] নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ

[00:49.02] তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে

[00:55.52] দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে

[01:04.02] বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ...

[01:24.79] তবু এইখানে আছে অবলীল হাওয়া

[01:28.01] জানালা বদ্ধ ঘরে আসে যায়

[01:31.77] দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত

[01:35.03] তোমার ছায়ায় জমে এসে ভয়

[01:38.76] আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস

[01:45.52] ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?

[01:53.02] তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়

[02:01.28] রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে

[02:08.76] দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে

[02:17.02] মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ...

[02:53.02] তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে

[03:01.78] ভিড়ে ভরে গেছে ঘুম আমার

[03:07.02] অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে

[03:15.53] সময় কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে...

[04:04.77] তবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে

[04:12.29] শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে

[04:19.02] তোমার চোখের মাঝে দূরের একা পথ

[04:26.03] এখানে ভাঙে না দু'টো দেশে

[04:36.03] মেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে

[04:42.52] আলোর নির্বাসন স্মৃতির মতন

[04:48.77] অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে

[04:55.27] সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতে

[05:15.78] এখানে সরণির লেখা নেই নাম, কোন শহীদ স্মারকে

[05:22.01] তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর

[05:28.52] জানালায় ঝুলে থাকে না শূন্যতার অবচেতন

[05:35.27] তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

[05:41.77] এখানের নির্জন অনিকেত প্রান্তর

[08:05.27] তবুও তোমার ভাঙা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর

[08:15.54] ছেঁড়া আকাশ, ভাঙা কাঁচে

[08:20.79] আলো আর অন্ধকার তোমার

[08:36.76] তোমার দেয়ালে কত লেখা

[08:41.77] মানুষের দেয়ালে দেয়াল

[08:47.01] বেঁড়ে ওঠে কাঁটাতার

[08:52.51] এখানে এ মহান মানচিত্রের ভাগাড়

[09:11.75] তোমার শূন্যঘরে ভরা স্মৃতি

[09:20.77] জড় পাথরে লেখা নাম – শহীদ স্মরণী

[09:31.27] জানালার বাইরে ভেসে গেছে দূরের আকাশ

[09:41.77] বিঁধে আছি সময়ের কাঁটাতারে

[09:56.05] বিঁধে আছো ছেঁড়া আকাশের মত তুমি

[11:47.79] তোমার স্বপ্নের দলা পাকানো

[11:51.01] বাসি কবিতা, নষ্ট গানে

[11:54.02] তোমার জানালার বাইরে শূন্য আকাশ

[11:57.51] তবু অনিকেত এই প্রান্তরে

[12:05.77] এখানে এখনও শরতের প্রচুর বাতাসে

[12:10.01] সবুজের ঘ্রানে ভরে আছে অন্ধকার এ ঘর তোমার

[12:15.02] দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত...

[14:25.26] তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা, ভাঙা স্বপ্ন

[14:29.27] ঘুমের মত নেশাময় কত

[14:32.28] কত শিশু কত আলোর মশাল নিভে গেছে

[14:36.02] নিভে গেছে কত অচেনা ভয়

[14:39.29] তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়

[14:48.77] তোমার জানালার বাইরে শূন্যে

[14:52.27] দূরের স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়

[14:57.04] মৃত্যু কি অনিকেত প্রান্তর?