Lrc Player

বল বীর- বল উন্নত মম শির!

কজী নজরুল ইসলাম
[09:00.23]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.38] বল বীর-

[00:07.38] বল উন্নত মম শির!

[00:08.88] শির নেহারি আমারি নত-শির ঐ শিখর হিমাদ্রীর!

[00:13.38] বল বীর-

[00:14.88] বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'

[00:17.13] চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'

[00:20.63] ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া,

[00:24.13] খোদার আসন 'আরশ' ছেদিয়া।

[00:26.13] উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!

[00:30.38] মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!

[00:37.88] বল বীর-

[00:39.38] আমি চির-উন্নত শির!

[00:42.38] আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস,

[00:45.88] মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস,

[00:47.88] আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!

[00:56.13] আমি দুর্ববার,

[00:56.88] আমি ভেঙে করি সব চুরমার!

[00:58.38] আমি অনিয়ম উশৃঙ্খল,

[01:00.13] আমি দ'লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!

[01:06.13] আমি মানি নাকো কোন আইন,

[01:08.88] আমি ভারা-তরী করী ভাড়া-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন!

[01:15.13] আমি দুর্জ্জটী, আমি এলোকেশী ঝড় অকাল-বৈশাখীর!

[01:18.13] আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!

[01:23.88] বল বীর-

[01:25.63] চির উন্নত মম শির!

[01:32.88] আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণী,

[01:34.13] আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণী!

[01:37.13] আমি নৃত্য-পাগল ছন্দ,

[01:40.13] আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

[01:42.13] আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল,

[01:44.63] আমি চল-চঞ্চল ঠুমকি' ছমকি'

[01:46.88] পথে যেতে যেতে চকিতে চমক'

[01:49.38] ফিং দিয়া দিই তিন দোল্!

[01:50.13] আমি চপলা-চপল হিন্দোল!

[01:52.13] আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা',

[01:54.38] করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,

[01:57.38] আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!

[01:58.88] আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর।

[02:01.63] আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির অধীর।

[02:04.88] বল বীর-

[02:05.88] আমি চির-উন্নত শির!

[02:15.13] আমি চির-দুরন্ত-দুর্ম্মদ,

[02:16.63] আমি দুর্দ্দম, মম প্রাণের পেয়ালা হর্দ্দম্ হ্যায়্ হর্দ্দম্ ভরপুর মদ।

[02:21.38] আমি হোম-শিখা, আমি সাগ্নিক, জমদগ্নি,

[02:23.63] আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি!

[02:27.88] আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,

[02:32.39] আমি আবাসন, নিশাবসান।

[02:35.13] আমি ইন্দ্রাণি-সূত হাতে চাঁদ ভালে সূর্য্য,

[02:41.13] মম এক হাতে-বাঁকা বাঁশের বাঁশরী, আর এক হাতে রণ-তূর্য্য।

[02:43.88] আমি কৃষ্ণ-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা বারিধির।

[02:47.88] আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।

[02:51.88] বল বীর-

[02:53.63] চির উন্নত মম শির।

[02:57.88] আমি সন্ন্যাসী, সুর-সৈনিক

[03:07.38] আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক!

[03:07.88] আমি বেদুঈন, আমি চেঙ্গিস,

[03:08.38] আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্ণিশ!

[03:09.88] আমি বজ্র, আমি ঈশান-বিষাণে ওঙ্কার,

[03:10.88] আমি ইস্রাফিলের শিঙ্গার মহা-হুঙ্কার,

[03:11.63] আমি পিণাক-পাণির ডমরু-ত্রিশূল, ধর্ম্মরাজের দন্ড,

[03:13.63] আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব-নাদ-প্রচন্ড!

[03:14.38] আমি ক্ষ্যাপা দুর্বাসা-বিশ্বামিত্র-শিষ্য,

[03:21.38] আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব!

[03:22.13] আমি প্রাণ-খোলা-হাসি উল্লাস,-আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস,

[03:29.63] আমি মহা-প্রলয়ের দ্বাদশ রবির রাহু-গ্রাস!

[03:33.38] আমি কভু প্রশান্ত,-কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,

[03:38.38] আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্প-হারী!

[03:43.38] আমি প্রভঞ্জনের উচ্ছাস, আমি বারিধির মহাকল্লোল,

[03:47.63] আমি উজ্জ্বল আমি প্রোজ্জ্বল,

[03:48.88] আমি উচ্ছল জল-ছল-ছল, চল-ঊর্মির হিন্দোল্ দোল!

[03:57.13] আমি বন্ধন-হারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্নি,

[04:02.88] আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেমে উদ্দাম, আমি ধন্যি।

[04:06.63] আমি উন্মন মন-উদাসীর,

[04:10.63] আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা-হুতাশ আমি হুতাশীর!

[04:15.88] আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির-গৃহহারা যত পথিকের,

[04:23.13] আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয়-লাঞ্ছিত বুকে গতি ফের!

[04:29.38] আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,

[04:33.88] চিত-চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর!

[04:42.88] আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক'রে দেখা অনুখন,

[04:47.38] আমি চপল মেয়ের ভালোবাসা, তা'র কাঁকন-চুড়ির কন্-কন্।

[04:53.88] আমি চির-শিশু, চির-কিশোর,

[04:56.63] আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচর কাঁচুলি নিচোর!

[05:02.63] আমি উত্তম-বায়ু, মলয়-অনিল, উদাসী পূরবী হাওয়া,

[05:09.13] আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া!

[05:14.63] আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র রবি,

[05:18.38] আমি মরু-নির্ঝর ঝর-ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি!-

[05:22.38] আমি তুরীয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ, আমি উন্মাদ!

[05:24.38] আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!

[05:32.38] আমি উত্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,

[05:32.88] আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন!

[05:33.88] ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ-মর্ত্য করতলে,

[05:36.13] তাজি বোরবাক্ আর উচ্চৈস্রবা বাহন আমার হিম্মত-হ্রেস্বা হেঁকে চলে!

[05:36.63] আমি বসুধা-বক্ষে আগ্নেয়াদ্রি, বাড়ব-বহ্নি, কালানল,

[05:37.38] আমি পাতালে মাতাল অগ্নি-পাথর-কলরোল-কল-কোলাহল!

[05:39.38] আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া,দিয়া লম্ফ,

[05:40.13] আণি ত্রাস সঞ্চারি ভুবনে সহসা, সঞ্চারী' ভূমি-কম্প!

[05:41.38] ধরি বাসুকির ফণা জাপটি'

[05:42.63] ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি'!

[05:44.38] আমি দেব-শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব-মায়ের অঞ্চল!

[06:34.87] আমি অর্ফিয়াসের বাঁশরী,

[06:35.38] মহা-সিন্ধু উতলা ঘুম্-ঘুম্

[06:35.87] ঘুম্ চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্ঝুম্

[06:36.87] মম বাঁশরী তানে পাশরি'

[06:39.37] আমি শ্যামের হাতের বাঁশরী।

[06:40.87] আমি রুষে উঠে' যবে ছুটি মহাকাশ ছাপিয়া,

[06:43.12] ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!

[06:50.12] আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া!

[06:53.37] আমি আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,

[06:55.62] কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা-

[06:59.13] আমি ছিনিয়া আনিব বিষ্ঞু-বক্ষ হইতে যুগল কন্যা!

[07:02.87] আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,

[07:04.13] আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কাল-ফণি!

[07:07.62] আমি ছিন্নমস্তা চন্ডী, আমি রণদা সর্বনাশী,

[07:09.38] আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!

[07:11.38] আমি মৃন্ময়, আমি চিন্ময়,

[07:18.87] আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়!

[07:20.87] আমি মানব দানব দেবতার ভয়,

[07:23.87] বিশ্বের আমি চির-দুর্জ্জয়,

[07:25.62] আমি জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,

[07:28.38] আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ-পাতাল-মর্ত্ত্য

[07:30.87] আমি উন্মাদ, আমি উন্মাদ!!

[07:34.88] আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!

[07:41.37] আমি পরশুরামের কঠোর কুঠার,

[07:44.87] নিঃক্ষত্রিয় কবির বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!

[07:49.12] আমি হল বলরাম স্কন্ধে,

[07:56.37] আমি উপাড়ি' ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে।

[08:02.37] মহা-বিদ্রোহী রণক্লান্ত

[08:03.37] আমি সেইদিন হব শান্ত,

[08:06.62] যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,

[08:11.62] অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-

[08:18.37] বিদ্রোহী রণ-ক্লান্ত

[08:24.13] আমি সেইদিন হব শান্ত!

[08:26.13] আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন,

[08:29.87] আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব-ভিন্ন!

[08:34.87] আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদ-চিহ্ন!

[08:42.62] আমি খেয়ালী-বিধির বক্ষ করিব ভিন্ন!

[08:43.37] আমি চির-বিদ্রোহী বীর-

[08:46.12] আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!