Lrc Player

Sorry Dipannita (সরি দীপান্বিতা)

Unknown artist
[06:09.50]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.93] দীপান্বিতা

[00:44.88] সময় যখন মরুর ঝড়ে,

[00:47.67] এ মন হারায় কেমন করে,

[00:50.65] আমি তখন যোজন দূরে

[00:53.62] একাকি সঙ্গি মৌনতা,

[00:56.89] আকাশ যখন আঁধার ভীষণ,

[00:59.90] এক ফোঁটা জল চেয়েছে মন,

[01:02.90] অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা।

[01:09.39] সমান্তরাল পথের বাকে,

[01:11.91] তোমার পথের দিশা থাকে,

[01:14.91] সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা ...

[01:20.89] গাছের সবুজ পাতার ফাঁকে,

[01:24.42] তোমার ছোঁয়া মিশে থাকে,

[01:27.67] সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা...

[01:59.16] তুমি নীলাকাশ আপন করেছো

[02:06.15] হঠাৎ কোন কালে কে জানে!

[02:10.40] স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ

[02:17.89] কোন সে জাদুতে কে জানে!

[02:23.38] আমি ছিলাম তোমার পাশে,

[02:26.15] তোমার আকাশ ভালবেসে,

[02:29.14] সে বিশালে খুঁজেছি একটুকু ঠাই,

[02:33.38] তাও মেলেনি তা।

[02:35.66] হঠাৎ যখন ছুটির খেলা,

[02:38.90] মেঘে মেঘে অনেক বেলা,

[02:41.16] তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা।

[02:47.67] অশান্ত মন বোঝাই কাকে,

[02:50.63] হারিয়ে চাইছি তোমাকে,

[02:53.43] হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা...

[02:59.93] নদীর শেষে আকাশ নীলে,

[03:02.93] স্বপ্নগুলো মেলে দিলে,

[03:05.92] তারা বলে সবাই মিলে দীপান্বিতা...

[04:02.66] শোননা রূপসী তুমি যে শ্রেয়সী,

[04:08.87] কি ভীষণ উদাসি প্রেয়সী।

[04:12.45] না না না ...

[04:15.44] জীবনের গলিতে এ গানের কলিতে,

[04:20.40] চাইছি বলিতে ভালবাসি।

[04:26.42] চোখের জলেরই আড়ালে,

[04:29.19] খেলা শুধুই দেখেছিলে,

[04:31.91] যন্ত্রণারই আগুন নীলে,

[04:35.18] পুড়েছি যে-বোঝনি তা।

[04:38.44] অভিমানে চুপটি করে,

[04:41.45] এসেছি তাই দূরে সরে,

[04:44.45] বোঝাতে চেয়েও পারিনি

[04:47.18] তাই বোঝাতে- লুকোনো কথা।

[04:50.89] ইটপাথরের এ শহরে,

[04:53.94] গাড়ি বাড়ির এ বহরে,

[04:56.94] খুজছে এ মন ভীষণ করে দীপান্বিতা...

[05:02.89] জীবন যখন থমকে দাড়ায়,

[05:06.16] স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,

[05:09.17] তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা...

[05:15.43] কল্পনারই আকাশ জুড়ে,

[05:18.69] নানা রঙে লোকের ভিড়ে,

[05:21.39] দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা...

[05:28.40] তুমি আমার চোখের ভাষা,

[05:30.67] তুমি আমার সুখের নেশা,

[05:34.45] তুমি আমার ভালবাসা দীপান্বিতা......।।