Lrc Player

Amar Janla Diye

Anjan Dutta
[03:45.62]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.04] আমার জানলা দিয়ে

[00:11.29] আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়

[00:16.29] একটু বর্ষা, একটু গ্রীষ্ম, একটুখানি শীত

[00:20.53] সেই একটুখানি চৌকোছবি আঁকড়ে ধরে রাখি

[00:24.54] আমার জানলা দিয়ে আমার পৃথিবী।

[00:31.55] সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ

[00:35.79] সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়

[00:40.54] পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়

[00:44.54] আমার জানলা দিয়ে আমার পৃথিবী

[00:50.04] সেই পৃথিবীতে বাঁচবো বলে যুদ্ধ করি রোজ

[00:55.79] একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ

[01:00.55] সেই পৃথিবীর নাম কলকাতা কী ভারত জানিনা

[01:05.04] তুমি তোমার পৃথিবীর নামটা জান কী

[01:09.04] তুমি বলবে আমায়

[01:13.77] তুমি বলবে আমার বেনিয়াপুকুর তোমার বেহালা

[01:17.78] তুমি গন্ডি কেটে দেখিয়ে দেবে পশ্চিমবাংলা

[01:22.05] হয়তো কেরালার আকাশটা আর একটু বেশি নীল

[01:26.28] তবুও সেটাও কী নয় আমার পৃথিবী

[01:33.31] আমার জানলা দিয়ে যায় না দেখা ইসলামাবাদ

[01:38.04] শুধু দেখি আমি রোজ আমার পাশের বাড়ির ছাদ

[01:41.54] একটা হলদে শাড়ি শুকোচ্ছে আজ মোজার

[01:44.79] রংটা নীল

[01:46.54] আজ পৃথিবীটা বড়ই রঙিন

[01:52.79] কেউ জানলা খুলে অ্যালাবামায় বাংলা গান গায়

[01:57.02] কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায়

[02:03.55] কেউ জানলা খুলে অ্যালাবামায় বাংলা গান গায়

[02:09.04] কেউ পড়ছে কোরান বসে তার জাপানী জানালায়

[02:12.04] তুমি হিসেব করে বলতে পার প্যারিসের সময়

[02:16.29] কিন্তু কার জানালায় কে কি দ্যাখে হিসেব

[02:19.04] করা যায় কী বলো

[02:21.54] মনের জানলা আছে...

[02:25.79] মনের জানলা দিয়ে তুমি বেরিয়ে পড়তে পার

[02:30.03] মেক্সিকোতে বসে বাজানো যায় গীটার

[02:34.29] কোথায় তুমি টানবে বলো দেশের সীমারেখা

[02:38.04] আমার জানলা দিয়ে গোটা পৃথিবী

[02:45.04] তাই জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ

[02:49.54] জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না

[02:53.80] জানলা আমার পূব না পশ্চিমের দিকে খোলা

[02:58.04] জানলা সে তো নিজেই জানে না

[03:05.04] জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী

[03:08.55] আর সন্ধ্যেবেলায় শুধু জন কোল্ড্রিং

[03:16.04] জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী

[03:19.04] আর সন্ধ্যেবেলায় শোনায় জন কোল্ড্রিং

[03:24.28] গানের সুরে রেশারেশি দেশাদেশি নেই

[03:28.28] আমার গানের জানলা গোটা পৃথিবী...